মেক্সিকোয় দূর্ঘটনায় ফুটবলারসহ নিহত ২০

প্রকাশঃ জানুয়ারি ১১, ২০১৬ সময়ঃ ১০:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

APTOPIX Mexico Bus Crashমেক্সিকোয় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ফুটবল খেলোয়াড়সহ ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

স্থানীয় সময় রবিবার মেক্সিকোর পূর্বে ভেরাক্রজ রাজ্যের আতোইয়াক পৌর শহরে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদ মাধ্যমে জানা গেছে, একটি ম্যাচে যোগ দিতে খেলোয়াড় ও সমর্থকরা ঐ বাসে করে যাচ্ছিলেন। বাসের যাত্রীদের মধ্যে শিশুও ছিল। বাসটি নির্ধারিত গতির চেয়েও অতিরিক্ত গতিতে ছুটছিল। আতোইয়াক ব্রিজে ওঠার পর বাস নিয়ন্ত্রণ হারায়। তারপর বাসটি ব্রিজের বেষ্টনী ভেঙে নদীতে পড়ে যায়।

রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বাসটি আতোইয়াক নদীর মাঝখানে পড়ে গিয়েছিল। এ ঘটনায় ২০ জন মৃত ও ১০ আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G