স্কুল ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রকাশঃ জানুয়ারি ১১, ২০১৬ সময়ঃ ২:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২২ অপরাহ্ণ

Gaibandhaগাইবান্ধার গোবিন্দগঞ্জে মশিউর রহমান (১০) নামের এক স্কুল ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

সোমবার সকাল সোয়া ১১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা এলাকার বাঁশঝাড় থেকে ওই লাশটি উদ্ধার করেছে পুলিশ।

মশিউর রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ও গোলাম আলীর ছেলে।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৭টার দিকে নিখোঁজ হয় মশিউর। খোঁজা-খুঁজির একপর্যায়ে সকালে বাড়ির অদূরে একটি বাঁশঝাড়ে তার বস্তাবন্দি লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G