ফেরত পাঠানো হলো ১৭৮ ভারতীয় জেলেকে

প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০১৬ সময়ঃ ২:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৪ অপরাহ্ণ

বাগেরহাট প্রতিনিধি

7550cabcবিভিন্ন সময় আটক হওয়া ১৭৮ জন  অনুপ্রবেশকারী ভারতীয় জেলেকে ফেরত ( পুশব্যাক) পাঠিয়েছে বাংলাদেশ ।

বৃহস্পতিবার ভোরে বাগেরহাটের মংলা থেকে ১৪টি ট্রলারসহ ঐ জেলেরা ভারতের উদ্দেশে যাত্রা শুরু করেন।

বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে অনুপ্রবেশ করে বিভিন্ন সময়ে মাছ শিকারের সময় তাদেরকে আটক করা হয়েছিলো বলে জানা যায়।

ঐ জেলেরা তাদের সাথে সঞ্জয় শামন্ত (৩২) নামে ভারতের এক জেলের মৃতদেহ নিয়ে যাচ্ছেন।

এর আগে আদালত ও দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে বাগেরহাট কারা কর্তৃপক্ষ ১৭৮ জন ভারতীয় জেলেকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব রমাকান্ত গুপ্তের কাছে হস্তান্তর করে।

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান ফেরত পাঠানোর (পুশব্যাক) বিষয়টি নিশ্চিত করে বলেন, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা ১৪টি ট্রলারসহ ভারতীয় জেলেদের বাংলাদেশের জলসীমা পার করে দেবেন।

উল্লেক্ষ্য, গত বছরের ২৮ সেপ্টেম্বর ৫টি ট্রলারসহ ৬১ জেলের সঙ্গে সঞ্জয় শামন্তকে আটক করে নৌবাহিনী। আটকের পর তাদের মংলায় আনার পথে ভয়ে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন শামন্ত। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজের হিমঘরে রাখা ছিল। ২০১৫ সালের বিভিন্ন সময় নৌবাহিনী সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে ১৪টি মাছধরা ট্রলার ও ঐ জেলেদের আটক করে।

 

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G