তিন বছর পর ইউটিউব খুলল পাকিস্তানে

প্রকাশঃ জানুয়ারি ১৯, ২০১৬ সময়ঃ ১০:১১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

erwrতিন বছরের চেয়ে বেশি সময় ধরে বন্ধ থাকার পর জনপ্রিয় সাইট ইউটিউবকে উন্মুক্ত করে দিয়েছে পাকিস্তান সরকার।

এ সম্পর্কে পাকিস্তানের টেলিকম খাতের নিয়ন্ত্রণকারী সংস্থা বলেছে, যেহেতু ইউটিউব কর্তৃপক্ষ এখন পাকিস্তানের জন্য আলাদা করে একটি ভার্সন শুরু করেছে তাই এই নিষেধাজ্ঞা রাখার আর কোনো প্রয়োজন নেই।

ইসলাম ধর্মের জন্য অবমাননাকর ভিডিও পোস্টিংয়ের অভিযোগে পাকিস্তান সরকার নিজ দেশে ইউটিউবকে নিষিদ্ধ করেছিল। ধারণা করা হচ্ছে, পাকিস্তানের জন্য নির্দিষ্ট এই ইউটিউব ভার্সনে সরকার কনটেন্ট ফিল্টার করতে পারবে অর্থাৎ তাতে কী দেখা যাবে বা যাবে না- সেটার ওপর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ থাকবে।

পাকিস্তানের তরুণ প্রজন্মের অনেকেই ইউটিউবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছেন। তবে অনেক অ্যাক্টিভিস্ট আবার দাবি তুলেছেন যে, সরকার ও গুগল-এর মধ্যে সমঝোতার শর্তগুলো প্রকাশ করা দরকার।

উল্লেখ্য, ২০১২ সালে আমেরিকায় নির্মিত বিতর্কিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ ইউটিউবে আপলোড হওয়ার পরেই পাকিস্তানের সুপ্রিম কোর্ট ঐ সাইটটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G