বাংলাদেশের পাট রপ্তানি বন্ধে উদ্বিগ্ন পাকিস্তান

প্রকাশঃ জানুয়ারি ১৯, ২০১৬ সময়ঃ ৩:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

hjhjkবাংলাদেশের পাট রপ্তানি বন্ধের সিদ্ধান্তে উদ্বিগ্ন হয়ে উঠেছে পাকিস্তান। দেশটির সংসদেও এ বিষয়ে আলোচনা করেছেন দেশটির সংসদ সদস্যরা।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের পাট রপ্তানির উপর নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নিতে রাজি করানোর জন্য তারা চেষ্টা করছেন।

সোমবার পাকিস্তানের পার্লামেন্টের অধিবেশনে একজন সংসদ সদস্য, মুনাজা হাসান প্রশ্ন করেন, বাংলাদেশের পাট রপ্তানি বন্ধের সিদ্ধান্তে পাকিস্তানের পাট কারখানাগুলো যে ক্ষতির মুখোমুখি হবে, সেটি সরকারের জানা আছে কি না। জানা থাকলে, সেই সমস্যা মোকাবেলায় পাকিস্তানের সরকার কি পদক্ষেপ নিচ্ছে?

পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী ইঞ্জিনিয়ার খুররম দস্তগীর খান জবাবে বলেন, বাংলাদেশ থেকে পাকিস্তানের পাট মিলগুলোর কাঁচা পাটের সবচেয়ে বেশি সরবরাহ আসে। ফলে বাংলাদেশের এই সিদ্ধান্তে পাকিস্তানের এসব মিল কাঁচামাল চরম সংকটের মুখোমুখি হবে।

পাট রপ্তানি বন্ধের সিদ্ধান্ত শিথিল করার বিষয়ে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলছে বলে তিনি জানান। এ সম্পর্কে পাক বাণিজ্য মন্ত্রী বলেন, তাদের এ চেষ্টার কারণে ৭ জানুয়ারি নিষেধাজ্ঞাটি সাময়িকভাবে শিথিল করা হয়েছে। ফলে আগে যারা লেটার অব ক্রেডিট খুলেছেন, তারা সে অনুযায়ী পাট রপ্তানির সুযোগ পাবেন।

মন্ত্রী খুররম দস্তগীর খান বলেন, এর ফলে পাকিস্তানের পাট কারখানাগুলো কিছুটা স্বস্তি পেয়েছে। এখন এ নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়ার বিষয়ে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় চেষ্টা করছে।

উল্লেখ্য, বাংলাদেশ নিজেদের দেশে প্লাস্টিক ব্যাগের ব্যবহারের বদলে পাট ব্যবহারে উৎসাহিত করার জন্য গত বছরের নভেম্বর মাস থেকে এক মাসের জন্য পাট রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ডিসেম্বর মাসে সেটি বাড়িয়ে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G