চুয়াডাঙ্গায় সূবর্ণ জয়ন্তী পালন

প্রকাশঃ জানুয়ারি ২২, ২০১৬ সময়ঃ ৪:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৪ অপরাহ্ণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ab11

চুয়াডাঙ্গার আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সম্মননা প্রদান ও দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে  সূবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে শুক্রবার সকাল সাড়ে ৯টায় একটি বণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়।এটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহন করেন।

a8d65329-

পরে বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানিজিং কমিটির সভাপতি আব্দুল মোতালেবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ,সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, জেলা বিএনপির আহবায়ক মুহাঃ অহিদুল ইসলাম বিশ্বাস, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আশরাফুল হক, বর্তমান শিক্ষক আলাউদ্দীন আহমেদসহ বিদ্যালয়ের বেশ কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী।

7d512a

আলোচনা সভা শেষে আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আশরাফুল হকসহ বেশ কয়েকজনকে গুণিজন সম্মননা প্রদান করা হয়।

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G