ভারতে মঞ্চস্থ হবে ‘লালজমিন’

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৬ সময়ঃ ৪:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

লালজমিন নাটক

ভারতের বালুরঘাট নাট্যমন্দিরে মঞ্চস্থ হতে যাচ্ছে শুন্যনের প্রযোজনায় একক নাটক ‘লালজমিন’।

আগামী বুধবার (২৭ জানুয়ারি) ৭টা ৪৫মিনিটে নাটকটি মঞ্চস্থ হবে।

এদিকে বালুরঘাট নাট্যকর্মী আয়োজিত নাট্যমেলায় অংশগ্রহণ করতে রোববার (২৪ জানুয়ারি) রাত ১০টায় ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে ‘লালজমিন’ নাটকের কলাকুশলীরা।

লালজমিন

জানা যায়, অভিনেত্রী মোমেনা চৌধুরীর একক অভিনয়ের এ নাটকটি লিখেছেন মান্নান হীরা। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। পোশাক পরিকল্পনা করেছেন ওয়াহিদা মল্লিক। সংগীত পরিকল্পনা করেছেনে জুলফিকার চঞ্চল ও রামিজ রাজু। সংগীতে কন্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, রামিজ রাজু, নীলা সাহা।

লালজমিন

মঞ্চায়নের নেপথ্য কারিগররা হলেন ওয়াহিদা মল্লিক, জুলফিকার চঞ্চল, রামিজ রাজু, নীলা সাহা, আতিকুল ইসলাম, আতিকুর রহমান, মীর্জা শাকিব, মোসাম্মৎ মমতাজ, জুয়েল মিজি, তানভীর সানি ও নিথর মাহবুব।

প্রসঙ্গত, ১৯ মে ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে ‘লালজমিন’ এর প্রথম মঞ্চায়ন হয়।

 

 

প্রতিক্ষণ/ এডি/ এল জেড

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G