একই মঞ্চে নাচবেন কারিনা ও অনন্ত

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৬ সময়ঃ ৪:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

কারিনা-অনন্তবাংলাদেশি অভিনেতা অনন্ত জলিল, বলিউড তারকা কারিনা কাপুরের সঙ্গে একই মঞ্চে নাচ পরিবেশন করবেন বলে জানা গেছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে  অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী এমন তথ্যই জানিয়েছেন।

তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারী অন্তর শোবিজ আয়োজিত ‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এজে’ শীর্ষক এই অনুষ্ঠানটি বঙ্গবন্ধু ষ্টেডিয়ামে সন্ধা ৬টায় শুরু হবে।

স্বপন চৌধুরী বলেন, ‘আমরা এর আগেও এধরনের অনুষ্ঠানের আয়োজন করেছি। মানুষের বেঁচে থাকার জন্য বিনোদন দরকার। কিন্তু এই ধরনের অনুষ্ঠান আয়োজন করতে গেলে আমরা কোন ভেন্যু পাইনা। সরকারের কাছে আমার আবেদন থাকবে আমাদের এই বিষয়টিতে তারা যেন নজর দেন। মানুষকে বিনোদন দেয়ার পাশাপাশি সামাজিক দায় থেকে আমরা ঢাকাকে পরিষ্কার করার বিষয়ে মেয়র সাইদ খোকনের সাথে একাত্ম হয়ে কাজ করছি। এই অনুষ্টানের মধ্যে দিয়ে আমরা ঢাকা ক্লিনের প্রচারণা চালাবো।’

স্বপন চৌধুরী বলেন ‘কারিনা ১১ তারিখ ঢাকায আসার কথা রয়েছে। কোন কারনে পরের দিনও হতে পারে। থাকবেন ওয়েষ্টিন অথবা সোনার গায়ে। মুল অনুষ্টানটি থাকবে কারিনা ও অনন্তকে ঘিরেই। এর আগে অনেক অনষ্টানেই রিত্তিক সহ অনেক তারকাই এসেছে কিন্তু তারা কম সময ধরে পার্ফম করায় দর্শক কম অনন্দ পেয়েছেন। আমরা একারনে অনন্ত কারিনার পার্ফম একটু বেশি সময় নিয়ে করার ইচ্ছা আছে’।

সংবাদ সম্মেলনে উপস্থিত অনন্ত জলিল বলেন,‘সবাই সবসময়ই দেখেছেন অনন্ত-বর্ষা জুটি। এবার সরাসরি তারা দেখবেন অনন্ত-কারিনা জুটি। এর আগে আমি আরেকটি স্টেজ অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম, সেখানে আমি ওপর থেকে নেমেছিলাম। এই অনষ্ঠানেও সেরকম সারপ্রাইজ থাকবে। কারিনার সাথে জুটি বেধে আসলে কী করবো, সেটা এখনই বলছিনা, সেটাও দর্শকদের জন্য সারপ্রাইজ থকলো।’

অনুষ্টানে অনন্ত-কারিনার পরিবেশনা ছাড়াও থাকবে কন্ঠশিল্পী কনিকা কাপুর ও জাভেদ আলির সঙ্গীত পরিবেশন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় থাকবে ঢাকা দক্ষিণ সিটি কপোরেশন ও ব্যবস্থাপনায় থাকবে উইকএন্ড।

 

 

প্রতিক্ষণ/ এডি/ এল জেড

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G