বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা

প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৬ সময়ঃ ১২:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

বাংলা একাডেমি১০ ক্যাটাগরিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৫ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বাংলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

পুরস্কার প্রাপ্তরা হলেন, কবিতায়- আলতাফ হোসেন, কথাসাহিত্যে- শাহীন আকতার, প্রবন্ধে যৌথভাবে- আবুল মোমেন ও ড. আতিউর রহমান,- গবেষণায় মনিরুজ্জামান, অনুবাদে -আব্দুস সেলিম, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে- তাজুল মোহম্মদ, আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনী ক্যাটাগরিতে- ফারুক চৌধুরী, নাটকে- মাসুম রেজা, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশে- শরীফ খান ও শিশুসাহিত্যে- সুজন বড়ুয়া।

প্রাথমিক যাচাই-বাছাই শেষে পাঁচজন বিচারকের একটি কমিটি পুরস্কার প্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করেন। হায়াত মামুদের সভাপতিত্বে এ কমিটির বাকি চার বিচারক হলেন, সৈয়দ আবুল মকসুদ, রামেন্দু মজুমদার, করুণাময়ী গোস্বামী ও ফখরুল আলম।

প্রত্যেক বিভাগে পুরস্কারের মূল্যমান এক লাখ টাকা।  একুশে বইমেলার  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কারের টাকা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেবেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ, আব্দুল হাই, শাহিদা খাতুন, ড. মুজাহিদুল ইসলাম, মোবারক হোসেন, নুরুন্নাহার খানম মুক্তাসহ আরও অনেকে।

 

প্রতিক্ষণ/ এডি/ এল জেড

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G