মায়ের গল্প শোনাবেন আফজাল হোসেন

প্রকাশঃ জানুয়ারি ২৯, ২০১৬ সময়ঃ ১:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

আফজালবরেণ্য অভিনেতা আফজাল হোসেন এবার নিজ মায়ের গল্প শোনাবেন, রেডিও স্বাধীনের সাপ্তাহিক নিয়মিত ‘মায়ের গল্প’ অনুষ্ঠানে ।

আগামীকাল শনিবার (৩০ জানুয়ারী) রাত ১১টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠানটি প্রচারিত হবে।

জানা গেছে, উক্ত অনুষ্ঠানে আফজাল হোসেন তাঁর শৈশব-কৈশোর ও যৌবনে মায়ের সাথে কাটানো না বলা অনেক ঘটনার কথা শ্রোতাদের বলবেন।

অনুষ্ঠানটি সম্পর্কে  আফজাল হোসেন বলেন, সাধারণত মাকে নিয়ে কখনও কোথাও কথা বলা হয়নি। এই প্রোগ্রামে কথা বলার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। আসলে মাকে নিয়ে যত কথাই বলি, মায়ের মমতা ও ভালবাসার কথা বলে শেষ করা সম্ভব নয়। এমন অনেক না বলা স্মৃতিই রয়েছে আমার মায়ের সঙ্গে যা এই প্রথম কোন রেডিওতে এসে শ্রোতাদের সাথে শেয়ার করব। সবাইকে বলব আমার মায়ের গল্প শোনার জন্য।

অনুষ্ঠানটির উপস্থাপিকা শ্রিয়া সর্বজয়া বলেন, মায়ের গল্প রেডিও স্বাধীনের সাপ্তাহিক নিয়মিত প্রোগ্রাম। যেখানে সাধারণ মানুষেরা এসে মাকে নিয়ে গল্প করেন। আমরা প্রতি মাসেই একজন সেলিব্রেটিকে নিয়ে স্পেশাল মায়ের গল্প প্রচার করি। তারই ধারাবাহিকতায় জানুয়ারী মাসের এই পর্বে সেখানে অতিথি হিসেবে থাকছেন অভিনেতা আফজাল হোসেন।

তিনি বলেন, আশা করি আফজাল হোসেনের মত একজন জনপ্রিয় ব্যক্তির জীবনে মায়ের যে সকল অবদান রয়েছে সে সম্পর্কে শুনে শ্রোতারা অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। আমি সবাইকে বলব অনুষ্ঠানটি মনযোগ দিয়ে শোনার জন্য।

 

প্রতিক্ষণ/ এডি/ এল জেড

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G