শিবিরের সাবেক সভাপতি আটক

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৬ সময়ঃ ৫:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৪ অপরাহ্ণ

মোহাম্মদ মানিক হোসেন (দিনাজপুর প্রতিনিধি)

indexদিনাজপুর চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের শিবিরের সাবেক সভাপতি মো: আসাদুল আল গালিভকে আটক করেছে  পোশাকধারী কিছু পুলিশ।

শুক্রবার রাত ৩ টায়  রানীরবন্দর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী, তার বাবা জামায়াতের আমীর মকবুল হোসেনের দাবি, কিছু পোশাকধারী পুলিশ ঘুমন্ত অবস্থায়  আমার ছেলেকে নিয়ে যায়। ঘটনা নিশ্চিতে স্থানীয় লোকজনের সাথে কথা বললে তারাও এ কথা বলেন।

এ ব্যাপারে, চিরিরবন্দর থানার ওসির মো: আনিছুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন ,আমি এই বিষয়ে কিছু জানি না। পরর্বতীতে ঘটনা নিশ্চিতে আবারও যোগাযোগ করলে তিনি আর ফোন রিসিভ করেননি ।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G