নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৩০

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৬ সময়ঃ ১০:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

bokoনাইজেরিয়ায় জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার দু’টি গ্রামে ৩০ জনের প্রাণহানি হয়েছে।

ইয়াকশিয়ার ও কাচিফা এলাকায় শুক্রবার ও শনিবার জঙ্গি সংগঠনটির সদস্যরা এ হামলা চালায় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এ সময় বোকো হারামের সদস্যরা গ্রামবাসীর ওপর গুলি চালায় ও ছুরি দিয়ে আঘাত করে। এতে ৩০ জন মারা যান। এমনকি গ্রামবাসীর অনেক মূল্যবান জিনিস ও গৃহপালিত পশুও লুটে নেয় তারা।

জঙ্গি সংগঠন বোকো হারাম ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় অন্তত সতেরো হাজার মানুষকে হত্যা করেছে। এছাড়া তাদের হাত থেকে রক্ষা পেতে অন্তত ২৬ লাখ মানুষ ঘর ছেড়ে পালিয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G