১৬ কোটি মানুষকে বোমায় রূপান্তর করতে হবে

প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ২:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫১ অপরাহ্ণ

kaderঅস্ত্র ও পেট্রোল বোমা দিয়ে মানুষ না মেরে জনমত গড়ে তুলুন। সরকারের পতন ঘটাতে হলে ১৬ কোটি মানুষকে বোমায় রূপান্তর করতে হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে নোয়াখালীর মাইজদী এলাকায় জেলা আওয়ামী লীগ আয়োজিত অবরোধ বিরোধী মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে নারী ও শিশুসহ সাধারণ মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যাবে না। ক্ষমতায় যেতে হলে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য বলেন, বেগম জিয়া পুত্র শোকে কাতর কিন্তু প্রধানমন্ত্রী সান্ত্বনা দিতে দেখা করতে গেলেও নেতাকর্মীরা সৌজন্যও দেখাতে পারেননি। সমঝোতার একটি পরিবেশ তৈরি হতে পারত, কিন্তু ঘরের দরজা বন্ধ করে বেগম জিয়া সমঝোতার দরজা বন্ধ করে দিলেন।

প্রতিক্ষণ /এডি/মাঝার

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G