পুলিশ কর্মকর্তার পিতার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৬ সময়ঃ ১২:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৬ অপরাহ্ণ

মহিনুল ইসলাম সুজন (নীলফামারী প্রতিনিধি)

nilনীলফামারীর সৈয়দপুরে পুলিশ কর্মকর্তার বাসভবন থেকে তার নিজ বাবার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার শহরের কয়ানিজপাড়া মহল্লার বাসায় বৃদ্ধ মনিন্দ চন্দ্র সরকার (৬০) নামের ঐ ব্যক্তিকে ফ্যানের সঙ্গে মৃত ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, ঢাকার আর্ম পুলিশ ব্যাটালিয়নের উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র সরকারের বাবা ঐ এলাকায় নির্মাণাধীন বাসভবনে একাই বসবাস করতেন। মঙ্গলবার রাতে তিনি নিজ কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে শুয়ে পড়েন। সকালে বৃদ্ধের বড় ছেলে, স্থানীয় একটি রোগ নির্ণয় কেন্দ্রের (সেন্ট্রাল ল্যাব) পরিচালক, দিলীপ চন্দ্র সরকার বাসায় এসে বাবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে পরে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান তার বাবা সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন।

দিলীপ চাঁদনগর মহল্লার আনসারী কোয়ার্টারে ভাড়া বাসায় থাকেন। তাদের গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার খালিয়াজুড়িতে।

নিহতের বড় ছেলে দিলীপের সঙ্গে কথা বলতে গেলে তিনি জানান, আমি নিজেও অসুস্থ, বেশি কিছু বলতে পারবো না। এ মৃত্যুকে রহস্যজনক মনে হচ্ছে।

সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে হত্যা না আত্মহত্যা তা সঠিক জানা যাবে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G