আ.লীগের ঐক্যে বিএনপি-জামায়াত ফাটল ধরাতে পারবে না

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৬ সময়ঃ ৩:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৫ অপরাহ্ণ

জামাল হোসেন বাপ্পা (বাগেরহাট প্রতিনিধি)

indexবাগেরহাটের দৈবজ্ঞহাটীতে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইউপি নির্বাচনকে সামনে রেখে শনিবার সকালে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে। ইউপি নির্বাচনে আওয়ামী লীগের একক মনোনয়নপত্র দাখিলই প্রমাণ করে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ।

বক্তারা আরো বলেন, বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে এই ঐক্যে ফাটল ধরাতে পারবে না।

ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াদুদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড. ছিদ্দিকুর রহমান, শহিদুল ইসলাম ফকির, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সুব্রত সাহা পল্টু প্রমুখ।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G