সরকারের সাফল্য অর্জন শীর্ষক প্রেস ব্রিফিং

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৯, ২০১৬ সময়ঃ ১:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৫ অপরাহ্ণ

তোফায়েল হোসন জাকির (গাইবান্ধা প্রতিনিধি)

governmentসরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা শীর্ষক বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে সাদুল্যাপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সভাকক্ষে রবিবার দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে ও সাদুল্যাপুর উপজেলা প্রশাসনের সহযোগীতায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তালুকদারের সভপতিত্বে বক্তব্য রাখেন, জেলা তথ্য কর্মকর্তা মোছা. সাবিহা আক্তার লাকী, সাংবাদিক তাজুল ইসলাম রেজা, আনোয়ারুল ইসলাম, জিল্লুর রহমান পলাশ, শাহজাহান সোহেল, মোস্তাফিজার রহমান ফারুক ও মাহামুদুল হক মিলন প্রমূখ।

এর আগে প্রজেক্টরের মাধ্যমে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনার প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G