ব্রাজিলে ফেসবুকের কর্মকর্তা আটক

প্রকাশঃ মার্চ ২, ২০১৬ সময়ঃ ১০:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

facebookব্রাজিলে দিয়োগো যোদান নামে ফেসবুকের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ফেসবুকের লাতিন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট।

স্থানীয় পুলিশ জানায়, দিয়োগো যোদানের প্রতিষ্ঠান মাদক চোরাচালান বিষয়ক একটি তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। আদালতের নির্দেশ সত্ত্বেও এই আর্জেন্টাইন নাগরিক প্রতিষ্ঠানটির ম্যাসেজিং সার্ভিস, হোয়াটসএ্যাপের তথ্য প্রদান করতে বারবার অস্বীকৃতি জানিয়েছে। এজন্য তাকে আটক করা হয়। সাও পাওলোতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে ফেসবুক কর্তৃপক্ষ বলছে, পুলিশ দিয়োগো যোদানকে আটক করে ন্যায্য পদক্ষেপ নেয়নি।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G