পটুয়াখালীতে দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১০

প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ৭:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

potoyakhaliপটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই এলাকার দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

এদের মধ্যে আশংকাজনক অবস্থায় মো. হানিফ (২০), আনোয়ার মির (৩০), মনির হোসেন (৩৫), নুর জাহান বেগম (৪৫), মো. নাজিম মির (৫১), মাসিদা বেগম (২২), মাসুমা (৩৫) ও ফোরকানকে (৩৫) স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।

আজ সকালে উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

প্রতিক্ষণ /এডি/রাকিব

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G