ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য সাইকেল র‌্যালী

প্রকাশঃ মার্চ ৮, ২০১৬ সময়ঃ ৪:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৭ অপরাহ্ণ

সাদ্দাম মজুমদার (ঠাকুরগাঁও প্রতিনিধি)

index

বর্ণাঢ্য সাইকেল র‌্যালী, র‌্যালী, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ভবনের সামনে র‌্যালীর উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা এমপি সেলিনা জাহান লিটা।

তবে সবচাইতে আকর্ষণীয় ইভেন্ট ছিল মানবকল্যাণ পরিষদ আয়োজিত মহিলাদের বাইসাইকেল র‌্যালী। র‌্যালীটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। জেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে চৌরাস্তা-বাসস্ট্যান্ড হয়ে আবার সেখানেই গিয়ে শেষ হয়।

rally

সমাজসেবী এহিয়া রউফের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এমকেপি’র জেহুর উন্নয়ন কর্মকর্তা মৌসুমী রহমান। ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে নারী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে জেলা মহিলা কর্মকর্তা কাযালয়ের মাঠে। নানা সাজসজ্জায় হাজার হাজার নারী ও পুরুষরাও অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকছেন।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G