বিষ দেওয়ায় ইরি ধান নষ্ট

প্রকাশঃ মার্চ ১১, ২০১৬ সময়ঃ ৬:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৯ অপরাহ্ণ

দিলিপ চৌহান, (নওগাঁ প্রতিনিধি)

nawgang-1পত্মীতলা উপজেলার নাদৌড় গ্রামে বুধবার রাতে পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে দুষ্কৃতিকারীরা প্রায় ২০ বিঘা জমির ইরি ধানে আগাছা মারা বিষ দিয়ে পুরো ধান বিনষ্ট করে দিয়েছে।

উপজেলার নাদৌড় গ্রামের কৃষক আব্দুল মজিদ, তৈয়ব আলী, তজিমদ্দীন, তালিম হোসেন, আতোয়ার রহমান, রমজান আলী ও দেলোয়ার হোসেন জানান, তাদের প্রায় ২০বিঘা জমির ইরি ধানে পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে দুষ্কৃতিকারীরা  বুধবার রাতে আগাছা মারা বিষ প্রয়োগ করে।

এর ফলে বৃহস্পতিবার জমির ধান কিছুটা লাল হতে শুরু করলে এবং শুক্রবার পুরো জমির ধান  সাদা রং ধারণ করলে  তখন তারা বুঝতে পারে কেউ তাদের জমিতে বিষ প্রয়োগ করেছে।

জানা গেছে, নাদৌড় গ্রামের মহির উদ্দীন গ্রুপের সাথে তাদের জমিজমা সংক্রান্ত কোন্দল দীর্ঘদিন ধরে চলে আসছিল। সে ব্যাপারে আদালতে মামলাও চলমান রয়েছে।

এ ঘটনায়  মহির উদ্দীন গ্রুপের লোকেরা শত্রুতাবশত তাদের প্রায় ২০বিঘা জমির ইরি ধানে রাতের আঁধারে আগাছা মারা বিষ দিয়ে নষ্ট করে দিয়েছে বলে তাদের ধারণা। এতে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন হওয়ায় তারা হতাশ হয়ে পড়েছে।

এ বিষয়ে খবর পেয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের লোকজন ঐ ধানক্ষেতগুলি পরিদর্শন করেছেন বলে কৃষি অধিদপ্তর সূত্রে  জানা যায়। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ কৃষকরা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছে বলে এরিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

===

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G