গরুসহ এক ভারতীয় নাগরিক আটক

প্রকাশঃ মার্চ ১২, ২০১৬ সময়ঃ ৪:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০২ অপরাহ্ণ

নয়ন বাবু (নওগাঁ প্রতিনিধি)

nougaনওগাঁর সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে রকিবুল (১৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

শনিবার ভোর ৫ টার দিকে তাকে আটক করা হয়।

আটকের পর দুপুরে বিজিবি ও বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পরে রকিবুলকে ফেরত দেওয়া হয়। আটক রকিবুল ভারতের দক্ষিন দিনাজপুর জেলার তপন থানার ছাত্রাহাটী গ্রামের সাইদুর মিয়ার ছেলে বলে জানিয়েছে বিজিবি।

পতীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইকবাল আখতার জানান, ভোরে ভারতীয় নাগরিক রকিবুল ৫টি গরু নিয়ে বামনপাড়া সীমান্তের ২৪৬ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ অভ্যন্তরে আসে। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে গরুগুলো উদ্ধার করে। বিজিবির হাতে আটকের পর রকিবুল অবৈধ অনু:প্রবশের কথা স্বীকার করলে তাকে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে দেয়া হয় বলে জানান বিজিবির মেজর ইকবাল আখতার।

 

 

#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G