সাপাহারে হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশঃ মার্চ ১৪, ২০১৬ সময়ঃ ১১:৫৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২০ অপরাহ্ণ

নয়ন বাবু (নওগাঁ প্রতিনিধি)

nawgangনওগাঁর সাপাহারে ৫ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ২৭০ গ্রাম হিরোইনসহ সাইফুল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার সন্ধায় উপজেলার নিশ্চিন্তপুর-হাড়ভাঙ্গা খাড়ীতে অবস্থিত ব্রীজ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম উপজেলার কলমুডাঙ্গা চৌমহনী এলাকার মৃত: ইসলাম আলীর পুত্র বলে জানা গেছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে এএসআই বায়েজীদ হোসেন ও তার ফোর্সসহ ঐ ব্রীজে অভিযান চালিয়ে ৫ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ২৭০ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে গ্রেফতার করে।

রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পরদিন সকালে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়’।

প্রতিক্ষণ/এডি/শাআ

====

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G