ছাত্রলীগের উদ্যোগে শিশুদের বস্ত্র বিতরণ

প্রকাশঃ মার্চ ১৫, ২০১৬ সময়ঃ ৯:০৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৯ অপরাহ্ণ

মোহাম্মদ সাকিব চৌধুরী (দিনাজপুর প্রতিনিধি)

ndex

খানসামা উপজেলাধীন ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের ভেড়ভেড়ী গ্রামের সরকার পাড়ায় গত শনিবার দিবাগত রাত ১০.৩০মিনিটে আগুন লেগে ভস্মিভূত হয় প্রায় অর্ধশতাধিক বাড়িঘর। বাস্তুহারা হয় অনেক পরিবার।

এরই পরিপ্রেক্ষিতে ৬২টি পরিবারের মাঝে সোমবার বিকেলে ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ১ থেকে ১২ বছর পর্যন্ত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি আতোয়ার হোসেন শাহ্, যুগ্ন সাধারন সম্পাদক হাফিজ সরকার, ৩নং আঙ্গার পাড়া ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি বাবু সচিন্দ্র নাথ রায়, সাধারন সম্পাদক শাহাদৎ আলী সবুজ, ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের ছাত্রলীগের সাধারন সম্পাদক মোস্তাওফিক আহাম্মেদ শামিম। বস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ভেড়ী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি বিষ্ণু চন্দ্র রায় প্রমুখ।

 

#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G