ফ্লাইওভার ধ্বস: ২৬জন নিহত, টিকাদার গ্রেফতার

প্রকাশঃ এপ্রিল ১, ২০১৬ সময়ঃ ২:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

flyoverশেষ খবর পাওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গের কলকাতায় নির্মাণাধীন ফ্লাইওভার ধসে ২৬ জন মারা গেছে। ঘটনাস্থলে রাতভর চলা উদ্ধার অভিযান এখন শেষ পর্যায়ে। ফ্লাইওভারটি নির্মাণের দায়িত্বে থাকা হায়দরাবাদের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের গ্রেপ্তারের উদ্যোগ নিয়েছে পুলিশ।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার সর্বশেষ খবরে ফ্লাইওভার ধসে নিহতের সংখ্যা ২৬ জন বলে জানিয়েছে। অবশ্য অপর সংবাদমাধ্যম এনডিটিভি এই সংখ্যা ২৪ বলেছে। উদ্ধার অভিযান শেষ পর্যায়ে, তাই নিহতের সংখ্যা বাড়বে না বলেই আশা করছেন কর্মকর্তারা।

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে মধ্য কলকাতায় ব্যস্ততম এলাকায় ১০০ মিটার দীর্ঘ নির্মাণাধীন ফ্লাইওভারটি ভেঙে পড়ে। এর পর থেকে আজ পর্যন্ত ৯০ জনকে উদ্ধার করা হয়েছে। ক্রেনসহ বিভিন্ন ধরনের হালকা ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে রাতভর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান চলে। একই সঙ্গে আটকেপড়া মানুষের অবস্থান শনাক্তে তাপভিত্তিক ক্যামেরা ব্যবহার করা হয়। অগ্নিনির্বাপণকর্মী, পুলিশ ও সেনাসদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন।
শুক্রবার সকালে এক কর্মকর্তা বলেন, ‘উদ্ধারকাজ প্রায় শেষ। আর কেউ ধ্বংসস্তূপে আটকা পড়ে নেই’।

এদিকে, সিসিটিভি ফুটেজে ফ্লাইওভার ভেঙে পড়ার মুহূর্তের ভিডিও পাওয়া গেছে। এতে দেখা যায়, বৃহস্পতিবার দুপুরে খাবারের সময় রাস্তায় থাকা গাড়ি, পথচারীর ওপর নির্মাণাধীন ফ্লাইওভারের ভারী ধাতব কাঠামো ও ঢালাই করা অংশ হুড়মুড় করে ভেঙে পড়ে।

ধসে পড়া ফ্লাইওভারের নির্মাণের দায়িত্বে ছিল হায়দরাবাদের ঠিকাদারি প্রতিষ্ঠান আইভিআরসিএল। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের গ্রেপ্তারে এরই মধ্যে হায়দরাবাদ রওনা দিয়েছে কলকাতা পুলিশের একটি দল।

এনডিটিভি জানিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে ফ্লাইওভার ধসের ঘটনার জন্য বামফ্রন্টকে দায়ী করেছেন। কারণ, বামফ্রন্ট সরকারের সময়ই আইভিআরসিএলকে ফ্লাইওভার নির্মাণের ঠিকাদারি দেওয়া হয়।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G