ডিজিটাল বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণরা

প্রকাশঃ এপ্রিল ২, ২০১৬ সময়ঃ ৫:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৭ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি :

ruet pic

 শনিবার দুপুরে রুয়েট অডিটোরিয়ামে আয়োজিত “জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা”-এর আঞ্চলিক পর্বের পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। সকাল থেকে স্কুল শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রুয়েট ক্যাম্পাস।
উদ্বোধনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েট ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ ও প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম সকালে বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুরো দেশে আজ ডিজিটালাইজ হওয়ার পথে এগিয়ে চলেছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য তরুণ শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ আজ কেবল স্বপ্ন নয়, এই রূপকল্প আজ বাস্তবে পরিণত হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র কল্যাণ পরিচালক এন এইচ এম কামরুজ্জামান সরকার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম মন্ডল, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সহ-সভাপতি রাফেয়া জামান ও রবি’র আঞ্চলিক প্রধান জাহিদুল ইসলাম।

হাই স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিংয়ে আগ্রহী করে তোলা এবং এ বিষয়ে তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ দেশের ১৬ টি শহরে এই প্রতিযোগিতার আয়োজন করেছে।
রাজশাহী অঞ্চলে এই প্রতিযোগিতার তত্ত্বাবধায়ন ও আয়োজক ছিল রুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলার প্রায় এক হাজার স্কুল শিক্ষার্থী এই প্রতিযোগিতার আওতায় আয়োজিত কুইজ ও প্রোগ্রামিং কনটেষ্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে মেডেল ও সনদপত্র বিতরণ করেন।

========

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G