আজ কেমন যাবে: ১১মে

প্রকাশঃ মে ১১, ২০১৬ সময়ঃ ১:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৮ অপরাহ্ণ

rasifal

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল) বেশি মুনাফার আশা করলে ব্যবসায়ে উন্নতি হবে না। এজন্য চাই সঠিক উদ্যোগ গ্রহণ। বুঝেশুনে বিনিয়োগ করার দিন আজ। প্রেমময় জীবন আজ এতোটায় রঙিন চোখে ধাঁধাঁ ধরে যেতে পারে। বন্ধুদের পাল্লায় পড়ে নিজেকে আজ কমিডিয়ানও সাজতে হতে পারে। বিদেশ ভ্রমণ শুভ, দূরযাত্রার হাতছানি স্পষ্ট।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫

বৃষ (২১ এপ্রিল – ২১ মে) বৃষ রাশির শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পরীক্ষায় ভালো করার সম্ভাবনা রয়েছে। আপন কারো কাছ থেকে পাওয়া সুসংবাদে কাজে উৎসাহ বাড়বে। তবে রাস্তায় সাবধান থাকাই উত্তম। প্রিয়জনের কথায় গুরুতর আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সতর্কতা আর সাবধানতা আপনাকে এই গ্রহের ফের থেকে বাঁচিয়ে দিতে পারে। দিনের শেষ ভাগে হঠ্যাৎ অর্থযোগ আছে। আবার একই রকম খরচও আছে আজ।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪

মিথুন (২২ মে – ২১ জুন) একহালি প্রেমের প্রস্তাব আসবে আজ। গ্রহ বলছে পুরোনো সম্পর্কের রেশ আজ প্রিয় কারো দর্শণে শেষ হবে। কর্মক্ষেত্রে উন্নতির ধারাবাহিকতায় আজ বসের সঙ্গে কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে বাদানুবাদ হতে পারে, সেক্ষেত্রে আপনিই জয়ী হবেন। ব্যবসায়িদের জন্য অবশ্য অতটা ভালো নয় দিনটি। বেকারদের কারো আজ কাজের সন্ধান হবে।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭

কর্কট (২২ জুন – ২২ জুলাই) ব্যবসায়ে অবনতির দিন আজ। অফিসে এবং ব্যবসায়ে বিরোধী শিবির থেকে যতটা সম্ভব দূরে থাকুন আজ। আপনাকে কুপোকাৎ করার জন্য একজন বিরোধীর সঙ্গে দেখা হওয়াই যথেষ্ট। ডাক্তার যদিও আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমনের পরামর্শ দিয়েছেন, কিন্তু আজকের দিনে দূরে ভ্রমন আপনার জন্য বিপজ্জনক। তাই বলে প্রেম করে দিন কাটানোর কথা চিন্তাও করবেন না, সেখানেও বিপত্তি। আজ গান শোনা, বই পড়া বা টিভি দেখায় শ্রেয়।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট) যদি শেয়ার ব্যবসায়ে টাকা বিনিয়োগ করে থাকেন তবে আজ সাবধান। আপনার শেয়ারের দাম হুট করেই কমে যাওয়ার আশঙ্কা আছে। গ্রহ বলছে আপনার উপর শনি ভর করেছে। তাই এই শনিকে কাঁধ থেকে নামাতে আজ কৌশলী হওয়া ছাড়া উপায় নেই। অন্যের সাফল্যে আপনার বুকের ছাতি উচু হয়ে যাবে আজ। তবে চেষ্টা করুন অমীমাংসিত কাজগুলো সেরে ফেলতে। সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) খেলাধুলার সঙ্গে যুক্ত কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ। মাঠে ভালো ফলাফলের পাশাপাশি দাম্পত্যজীবনেও ভালো কাটবে আজ। দেহের প্রতি নজর দেবেন, আপনার বেখেয়ালে শরীরের ভেতর দানা বাধতে পারে রোগ। শিক্ষার্থীদের জন্য জম্পেশ দিন আজ। প্রেম চলছে, চলবে অবিরত।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) পরিবারের কারও সঙ্গে তর্ক করা থেকে বিরত থাকুন, এটা দীর্ঘস্থায়ী তিক্ততার জন্ম দিতে পারে। সে তিক্ততা ছড়িয়ে যেতে পারে প্রেমের ক্ষেত্রেও। ভালোবাসার মানুষটির বিশেষ বিশেষ শখগুলোর প্রতি আরেকটু সহনশীল হোন, একটাই তো জীবন। কর্মক্ষেত্রে ছড়ি ঘোরানোর মতো ক্ষমতায় চলে যেতে পারে নীচ জাতীয় কোন সহকর্মী। অর্থপ্রাপ্তি ঘটছে না।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) বেছে বেছে আজই কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে পড়তে পারেন মারাত্মক জ্যামে। সময় নিয়ে বের হবেন বাসা থেকে, যথেষ্ট সময় নিয়ে বের হতে হবে। ভালোবাসার মানুষটি মনে চেপে রাখা গভীল ব্যাথার কোন স্মৃতি বলতে পারেন আজ, তার প্রতি যথেষ্ট মর্যাদা রেখে শুনুন, অতঃপর পাশে দাঁড়ান, এখানেই কল্যাণ নিহিত আছে। অফিসে অযথা বাগাড়ম্বর হতে থাকে যে দলটির মাঝে তাদের কাছে ভিড়বেন না। অর্থপ্রাপ্তি ঘটতে পারে দিনের শেষে।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) অতিরিক্ত আত্মবিশ্বাসের প্রভাবে খুব সাধারণ কোন প্রশ্নের ভুল উত্তর দিয়ে আসতে পারেন ধনু। এটা যে শুধু পরীক্ষায় খাতায় ঘটতে পারে তা নয়, হতে পারে গুরুত্বপূর্ণ কোন সাক্ষাতকারে কিংবা মুখোমুখি কোন তর্কবিতর্কে। প্রেমের মানুষটির কাছে আপনার কৃতিত্বের কথা ফুলিয়ে ফাঁপিয়ে বলে কোন লাভ হবে না, তেমন চিন্তা থাকলে পরিত্যাগ করুন। অফিসে আপনার মতো ত্বরিৎকর্মা যে নেহাৎ সামান্য, সেটা আজ প্রমাণ করে দিন। অর্থযোগ দেখা যাচ্ছে।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) কারও সঙ্গে মনোমালিন্যের জের ধরে কোন নিজের পারিবারিক ঐতিহ্য ভেঙে বসতে পারেন। প্রেমের ক্ষেত্রে প্রাথমিক কিছু বাধা উৎরোতে পারলে আজ হতে পারে চমৎকার কোন চা-সন্ধ্যা। এছাড়া পুরোন প্রেমিক প্রেমিকাদের ভ্রমণ সুখকর হবে। কর্মক্ষেত্রে আপনার অনুপস্থিতিতে কড়া সমালোচনা চলছে, ব্যাপারটাকে আমলে নিন। অর্থযোগ প্রক্রিয়াধীন।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) দেখুন কুম্ভ প্রতিটি ব্যর্থতারই আলাদা ভাষ্য রয়েছে, যেগুলো পরবর্তীতে সফলতার সিঁড়ি হওয়ার যোগ্যতা রাখে। প্রেমের ক্ষেত্রে- আমি আগে না, তাকেই আগে বলতে হবে, এই নীতি অবলম্বন করলে- কী প্রেমের প্রস্তাবের ক্ষেত্রে, কী কোন মান অভিমান ভাঙার ক্ষেত্রে, বিশেষ সুবিধে করতে পারবেন না, যদি অপরপক্ষ অন্য রাশির হয়ে থাকুন। একই রাশি হলে চেষ্টা করে দেখতে পারেন। অফিসে আপনার সৃজনশীলতা প্রশংসিত হবে। অর্থযোগ আসবে তার সূত্র ধরেই, তবে একটুপর, সঙ্গে সঙ্গে নয়।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) একান্ত ব্যক্তিগত কিছু- খুব বেশি কাছের এবং বোঝাপড়া চমৎকার এমন মানুষ ছাড়া আর কারও কাছে প্রকাশ করবন না। প্রেমের ক্ষেত্রে মিনতি করবেন না যদি অপরজন চলে যেতে চান, তাকে যেতে দিন। পুরনো কোন ক্ষতে আঁচড় লেগে যেতে পারে। অফিসে উর্ধ্বতনের সঙ্গে আপনার ঘনিষ্ট আচরণ অধঃস্তনদের গাত্রদাহের কারণ হচ্ছে। অর্থযোগ শুভই বলা চলে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫

==========

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G