জামায়াতের কর্মীসহ গ্রেফতার ৩৫

প্রকাশঃ জুন ১০, ২০১৬ সময়ঃ ১:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

21097

সাতক্ষীরায় জামায়াতের কর্মীসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) কুমকুম বেগম জানান, সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে দুই জামায়াত কর্মীসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ থেকে আগামী সাত দিন পর্যন্ত সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- সদর থানার ১০ জন, কলারোয়ার সাতজন, দেবহাটার পাঁচজন, শ্যামনগরের পাঁচজন, তালার দুজন, কালীগঞ্জের দুজন, আশাশুনির দুজন ও পাটকেলঘাটার দুজন।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G