বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আটক

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ৮:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

rijvi new1বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাবের প্রেস উইং ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে রুহুল কবির রিজভী বর্তমানে কোথায় আছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত ৪ জানুয়ারি রাতে ‘অসুস্থ’ রিজভীকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

৭ জানুয়ারি রাতেই তিনি কর্তৃপক্ষকে না জানিয়ে হাসপাতাল ছাড়েন। এর পর থেকেই তিনি রাজধানীর বিভিন্ন বাসা থেকে সংবাদ সম্মেলন ও বিবৃতি পাঠিয়ে বিভিন্ন বক্তব্য ও কর্মসূচি ঘোষণা করছিলেন।

প্রতিক্ষণ /এডি/ বাতেন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G