উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

প্রকাশঃ জুন ২০, ২০১৬ সময়ঃ ১:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

2015_09_03_11_51_33_xrHqGHjg0zF7dPZQdiZF3yM1ovtJlr_original

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সায়েদাবাদ রেলস্টেশনে ‍ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টায় মালবাহী ওই ট্রেনটির ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে সিরাজগঞ্জে হয়ে উত্তরবঙ্গ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার জিআরপি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ ইকবাল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাথরবোঝাই করে মালবাহী ওই ট্রেনটি কুষ্টিয়ার দর্শনা থেকে যমুনা সেতু এলাকায় আসছিল।
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সয়দাবাদ রেলস্টেশনে এসে ওই মালবাহী ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের চেষ্টা চলছে।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G