ঐশীর মায়ের রান্নায় শুটিং ইউনিটের বনভোজন

প্রকাশঃ জুন ২৩, ২০১৬ সময়ঃ ৪:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

144135_1সংস্কৃতি অঙ্গনের মানুষেরা সিনেমা, নাটক অথবা গান নিয়ে কাজের ফাঁকে ফাঁকে দারুণ মজা করেন এমন একটা জনশ্রুতি আছে। এ কথার সত্যতাই যেন নতুন করে প্রমাণ করলেন সঙ্গীতশিল্পী ঐশী। মিউজিক ভিডিওর শুটিংয়ে গিয়ে শুটিং ইউনিটের সবাইকে নিয়ে হঠাৎ করেই বনভোজন করেছেন তিনি।

জানা গেছে, নিজের গাওয়া ‘মায়া’ গানটির মিউজিক ভিডিওর কাজ সম্প্রতি শেষ করেছেন ঐশী। গানটির মিউজিক ভিডিও শুটিংয়ের সময় ঐশী ও শুটিং ইউনিটের সবাই নাকি পরিকল্পনা ছাড়াই হঠাৎ বনভোজন করেন। আর বনভোজনের সব রান্না করেছেন গায়িকার মা।

এ প্রসঙ্গে ঐশী বলেন, ‘মায়া গানের মিউজিক ভিডিওর শুটিং আমরা ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার পূর্বাচল পাড়ার বিভিন্ন লোকেশনে করেছি। মডেল ছিলাম আমি নিজেই। শুটিংয়ে আমার সঙ্গে মা ছিলেন। আমরা সারা দিন না খেয়ে সবাই শুটিং করেছি। যা হোক, শুটিং শেষ করে সবাই মিলে হঠাৎ সিদ্ধান্ত নিয়েছিলেন, রান্না করে নিজেরা খাবেন। আমার মা রান্না করতে নিজেই রাজি হয়েছিলেন। এরপর এলাকার পাশের বাজার থেকে সবকিছু কেনা হয়েছিল। মা রান্না করেছেন। আমরা সবাই বনভোজনের মতো আনন্দ করে খেয়েছি। এ স্মৃতি কখনো ভোলা যাবে না। অনেক মজা হয়েছিল সেদিন।’

‘মায়া’ গানটির মিউজিক ভিডিওর নির্দেশনা দিয়েছেন চন্দন রায় চৌধুরী। সোমেশ্বর অলির লেখায় গানটির সুর করেছেন বেলাল খান। ‘ঐশী এক্সপ্রেস’-এর পর ঐশীর ‘মায়া’ নামের অ্যালবামটি চলতি বছরে প্রকাশ হয়েছিল। অ্যালবামের প্রতিটি গান সুর করেছিলেন বেলাল খান।

আসছে ঈদে ‘মায়া’ গানটির মিউজিক ভিডিও ইউটিউব ও বিভিন্ন চ্যানেলে প্রকাশিত হবে বলে জানান সংগীতশিল্পী ঐশী।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G