টাঙ্গাইলে বাসচাপায় ২ শ্রমিক নিহত

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ২:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক ,প্রতিক্ষণ ডটকম

rrrঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে ক্যাডেট কলেজ এলাকায় বাসচাপায় ২ গার্মেন্টকর্মী নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার রাজাবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে শরীফ (২৩) এবং কছিম উদ্দিনের ছেলে রানা (২৫)। তারা দুই জনেই ক্যাডেট কলেজ এলাকায় অবস্থিত স্কয়ার ফার্মাসিটিকালে কর্মরত।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, তারা সকালে নিজ কার্যালয়ে যাচ্ছিলেন। ক্যাডেট কলেজ নামক স্থানে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রানা মারা যায়। শরীফকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পর তিনি মারা যায়।

পুলিশ ঘাতক বাসটি আটক করতে পারেনি। থানায় মামলা হয়েছে।

প্রতিক্ষণ /এডি /হাবিব

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G