ঢাকায় নিশা দেশাই

প্রকাশঃ জুলাই ১০, ২০১৬ সময়ঃ ১১:৩২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

nisha-deshai_14509

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ঢাকায় এসে পৌঁছেছেন। দুদিনের রাষ্ট্রীয় সফরে আসা নিশাকে বহনকারী বিমানটি রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরে নিশা দেশাই সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ে তিনি যুক্তরাষ্ট্রের সহায়তা প্রস্তাব দেবেন। কূটনৈতিক সম্প্রদায়, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।

নিশা দেশাইয়ের সঙ্গে সফর করছেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মনপ্রিত সিং আনন্দ। ঢাকা সফর শেষে নিশা দেশাই শ্রীলঙ্কা সফরে যাবেন। সফরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন নিশা দেশাই।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান হত্যার পর ৫ ও ৬ এপ্রিল বাংলাদেশ সফর করেন নিশা দেশাই।

 

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G