অতিথি আপ্যায়নে লেমন জিঞ্জার চিকেন ফ্রাই

প্রকাশঃ জুলাই ১২, ২০১৬ সময়ঃ ১২:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

13532864_1046909868679997_7410290840481809173_n

মুরগির একটি সুস্বাদু আইটেম লেমন জিঞ্জার চিকেন ফ্রাই। এটি আপনি অতিথি আপ্যায়নে চটজলদি তৈরি করে ফেলতে পারবেন। আবার এর অতুলনীয় স্বাদ শুধু অতিথিকে নয়, আপনাকেও মুগ্ধ করবে।

চলুন দেখে নিই এই মজাদার আইটেমটির রেসিপি।

উপকরণঃ

১। মুরগির রানের পিস ২ টা (চামড়া সহ)
২। আদা আধা বাটা ২ চা চামচ
৩। অল্প টেস্টিং সল্ট ( ইচ্ছা )
৪। লেবুর রস ২ টেবিল চামচ
৫। লবণ স্বাদমত
৬। অল্প হলুদ গুঁড়ো
৭। কর্ন ফ্লাওয়ার ২ টেবিল চামচ
৮। অল্প তেল

প্রণালীঃ

১। মুরগির রানের পিস আদা আধা বাটা, অল্প টেস্টিং ,লেবুর রস, লবণ, অল্প হলুদ গুঁড়ো দিয়ে মেরিনেট করে রাখুন ২ ঘন্টা।

২। এবার রানের পিস গুলা কর্ন ফ্লাওয়ারে ডাস্ট করে একটা প্যানে তেল দিয়ে তাতে ভেজে নিন। কম আঁচে ঢাকনা দিয়ে ভাজুন কমপক্ষে ৪০ মিনিট।

৩। নামিয়ে ভাজা মুরগির উপর লেবুর রস চিপে দিন। সাথে ফ্রেঞ্চ ফ্রাই অথবা যে কোনো চিপস পরিবেশন করতে পারেন। ভালো লাগে ভাত-রুটি-পরোটার সাথেও।

 

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G