সরকার মার্শাল ডেমোক্রেসি প্রবর্তন করেছে

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ৬:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ,প্রতিক্ষণ ডটকম

salauddinক্ষমতালিপ্সু অবৈধ সরকার গদি রক্ষার এবং অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার লক্ষ্যে গণতন্ত্রের নামে দেশে ‘মার্শাল ডেমোক্রেসি’ প্রবর্তন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন , দেশে গণতন্ত্রের নামে ‘মার্শাল ডেমোক্রেসি’ (সামরিক গণতন্ত্র) প্রবর্তন করেছেন অবৈধ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। বর্তমানে দেশে একদলীয় সরকার ব্যবস্থা কায়েমের পর একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করার মানসে এক ব্যক্তির ইচ্ছাকেই আইনের উৎসে পরিণত করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে দেয়া হয়েছে। অবরুদ্ধ করা হয়েছে দেশের তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বস্তুতঃ সারাদেশের জনগণই আজ অবরুদ্ধ এবং বাংলাদেশ নামের এই জনপদ বিশাল কারাগারে পরিণত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গতকাল শুক্রবার গভীর রাতে খালেদা জিয়ার আবাসস্থল দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়কে জনসভায় ঘোষণা দিয়ে বিদ্যুৎবিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

ইন্টারনেট, ব্রডব্যান্ড ও ক্যাবল লাইনসহ সব বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হয়েছে। সরকারি দল ঘোষণা দিয়েছে পানি, গ্যাস ও খাবার সরবরাহ বন্ধ করে দেবে। সভ্য দুনিয়ার ইতিহাসে এরকম ঘৃণিত ও জঘন্য নজির কোথাও পাওয়া যাবে না।

অবিলম্বে বিছিন্ন বিদ্যুৎসহ সব যোগাযোগ মাধ্যম পুনঃস্থাপনের ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের আহ্বান জানানো হয়েছে। অন্যত্থায় উদ্ভুত যেকোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে এবং এর পরিণতি কখনোই শুভ হবে না বলে হুমকি দেয়া হয়েছে।

প্রতিক্ষণ /এডি /বাতেন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G