ওয়ালটনে ৩০ পদে চাকুরির সুযোগ

প্রকাশঃ আগস্ট ২, ২০১৬ সময়ঃ ৪:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

Labour-walfare

ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (টেকনো সার্ভিস) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন। বাংলাদেশের বিভিন্ন জেলায় ৩০ জন প্রার্থীকে এ পদে নিয়োগ দেওয়া হবে। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত—

যোগ্যতা

যেকোনো বিষয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি ইলেকট্রনিক যন্ত্রপাতি, হোম অ্যাপ্লায়েন্স বা ইঞ্জিনিয়ারিং ফার্মে, অ্যাপ্লিকেশন বা অফিস ম্যানেজমেন্টে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বয়স ২৮ থেকে ৩৫ বছর হতে হবে। এ ছাড়া আবেদনকারীদের অফিস অ্যাপ্লিকেশন ও মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা কভার লেটার ও পাসপোর্ট আকৃতির ছবিসহ জীবনবৃত্তান্ত পাঠাতে পারবেন ‘ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর (এইচআরএম অ্যান্ড অ্যাডমিন ডিপার্টমেন্ট), ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম, ২২৪/বি, খিলগাঁও, চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯’ ঠিকানায়। এ ছাড়া আবেদনপত্র ই-মেইল করা যাবে [email protected]   ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ২০ আগস্ট, ২০১৬।

সূত্র : বিডিজবস ডটকম

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G