এক বাছুরের ২ মাথা!

প্রকাশঃ আগস্ট ২৯, ২০১৬ সময়ঃ ৪:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

tanga

নিয়মিতই আমাদের চারপাশে ঘটছে অদ্ভুত সব ঘটনা। এবারে ঘটেছে আশ্চর্য হবার মত আরেকটি ঘটনা, দুই মাথা বিশিষ্ট একটি গাভী বাছুর প্রসব করেছে।  ভ্রুঁ কুচকে হয়তো ভাবছেন, ঘটনাটি সত্যি কিনা? হ্যাঁ। এমনটিই ঘটেছে টাঙ্গাইলের নাগরপুরে দুই মাথাবিশিষ্ট এক বাছুরের জন্ম হয়েছে।

সোমবার ভোরে উপজেলা সদর হতে কিছুটা অদূরে নঙ্গিনাবাড়ী গ্রামের দিনমজুর মো. ইনছু মিয়ার গৃহপালিত গাভী এ বাছুরটি প্রসব করে।

এদিকে গাভীর দুই মাথাবিশিষ্ট বাছুর প্রসবের খবরে আশপাশ এলাকার শত শত উৎসুক নারী-পুরুষ বাছুরটিকে একনজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় করছে।

গৃহকর্তা ইনছু মিয়া জানান, সোমবার ভোরে গাভীটি  দুই মাথাবিশিষ্ট জীবিত একটি বাছুর প্রসব করে। দীর্ঘদিন ধরে তিনি বাড়িতে ওই গাভীটি পালন করে আসছেন। কিন্তু প্রসবের প্রায় ঘণ্টাখানেক পর হঠাৎ বাছুরটি মারা যায়।  

দুই মাথাবিশিষ্ট  বাছুর সম্পের্কে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুল ইসলাম জানান, এটি সম্পূর্ণভাবে প্রকৃতির খেয়াল। তবে একটি ডিম্বানুর মধ্যে দুটি শুক্রাণু প্রবেশ করলে এমনটি হতে পারে। 

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G