১২৮ পদে রেলওয়েতে চাকুরি

প্রকাশঃ আগস্ট ৩১, ২০১৬ সময়ঃ ১২:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

 

railway_jobs-

আবারও জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।  মোটর ড্রাইভার ও খালাসি পদে ১২৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

মোটর ড্রাইভার

মোটর ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হবে দুজন। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে প্রার্থীদের মোটর লাইসেন্স থাকতে হবে। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীরা ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। পদটিতে বেতন দেওয়া হবে নয় হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

খালাসি

খালাসি নিয়োগ দেওয়া হবে ১২৬ জন। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীরা ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। পদটিতে বেতন দেওয়া হবে আট হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা।

photo-1465877449

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে পারবেন ‘চিফ পার্সোনেল অফিসার, পূর্ব বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম’ ঠিকানায়। আবেদন করা যাবে ১৬ অক্টোবর ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে বাংলাদেশ রেলওয়ে প্রকাশিত উপরোক্ত বিজ্ঞাপনটি দেখুন। সূত্র: এনটিভি অনলাইন

 

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G