বজ্রপাতের আঘাতে কিশোরগঞ্জে ৩জন নিহত, আহত ২

প্রকাশঃ সেপ্টেম্বর ১৯, ২০১৬ সময়ঃ ৫:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৯ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:

keshorjong-1426705463কিশোরগঞ্জে বজ্রপাতের পৃথক দুটি ঘটনায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছে।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

এর মধ্যে নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নে সাজনপুর হাওরে একসঙ্গে দুজন নিহত ও দুজন আহত এবং কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাঠাখালী গ্রামে একজন নিহত হয়েছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী জানান,  দুপুর সাড়ে ১২টার দিকে সাজনপুর হাওরে মুষলধারে বৃষ্টিপাতের সময় নৌকায় মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে নৌকায় থাকা চার জেলে দগ্ধ হয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের দ্রুত বাজিতপুর উপজেলার ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলাম (২৬) ও রুসমত আলীকে (৩৫) মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত মোকারম হোসেন (২২) ও আসাদ মিয়া (৩০) বর্তমান ঐ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত নুরুল ইসলাম জারুইতলা গ্রামের আলী হোসেন এবং রুসমত আলী একই গ্রামের মৃত সুনাম উদ্দিনের ছেলে।

অপরদিকে সোমবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাঠাখালী গ্রামে কৃষিজমিতে কাজ করার সময় নিজাম উদ্দিন (৬০) নামের একজন নিহত হন বলে নিশ্চিত করেছেন মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন। নিহত নিজাম উদ্দিন এই গ্রামের মৃত ইছব আলীর ছেলে।

====

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G