বিলেতি খাবার ক্লাব স্যান্ডউইচ

প্রকাশঃ ডিসেম্বর ১৮, ২০১৬ সময়ঃ ১১:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩১ পূর্বাহ্ণ

club-sandwichব্রেকফাস্টে , বিকেলের স্ন্যাকস হিসেবে বেশ উপাদেয় খাবার স্যান্ডউইচ। যেমন খিদে মেটায় তেমনই বেশি ভারী না হওয়ায় অনেকক্ষণ পেট ভরা রাখে না। পুষ্টিকরও। আজ শিখে নিন ক্লাবহাউজ স্যান্ডউইচের রেসিপি।

উপকরণ:

হোয়াটই ব্রেড: ১২ স্লাইস
লেটুস পাতা: ৮টা
টোম্যাটো: ১৬টা স্লাইস
স্লাইসড হ্যাম বা রোস্টেড টার্কি: ১৬ আউন্স
ক্রিস্পড বেকন: ১৬ স্লাইস
মেয়োনিজ: ৩/৪ কাপ
লবণ: আন্দাজ মতো
গোলমরিচ: স্বাদ মতো
টুথপিক: ১৬টা

প্রণালী:

৩ স্লাইস ব্রেড টোস্ট করে নিয়ে মেয়োনিজ স্প্রেড করুন। এ বার একটা স্লাইসের উপর দুটো স্লাইস লেটুস রাখুন, ২টো স্লাইস টোম্যাটো রেখে নুন, গোলমরিচ ছড়িয়ে দিন। এ বার দু’পিস বেকন রেখে ১/৮ অংশ হ্যাম রেখে লবণ, গোলমরিচ ছড়িয়ে দিন। এ বার দ্বিতীয় স্লাইস ব্রেড রেখে উপরে আবার একই ভাবে লেটুস, টোম্যাটো, বেকন, হ্যাম দিয়ে তৃতীয় স্লাইস চাপা দিন। এই ভাবই চারটে স্যান্ডউইচ বানিয়ে নিন। কোনাকুনি কেটে নিয়ে টুথপিক গেঁথে নিন। পছন্দের সস বা ডিপ দিয়ে পরিবেশন করুন।
টিপ্‌স: স্যান্ডউইচের সঙ্গে পোটাটো চিপস ও চিলি গার্লিক সস পরিবেশন করতে পারেন। নিজের পছন্দ অনুযায়ী স্যান্ডউইচ টপিংও বদলাতে পারেন। মেয়োনিজের বদলে স্যালাড ক্রিম বা ককটেল সস ব্যবহার করতে পারেন। হ্যামের উপর চিজ দিতে পারেন। টার্কি বা হ্যামের বদলে চিকেন, বিফ যা খুশি ব্যবহার করতে পারেন।

 

 

 

প্রতিক্ষণ/এডি/তাজিন

 

 

 

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G