যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় বাংলাদেশী তরুণী নিহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৭ সময়ঃ ১:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৩ অপরাহ্ণ

01যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে সায়রা নূর নামে এক বাংলাদেশি তরুণী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত রবিবার দুপুর আড়াইটার দিকে সানি দিয়াগোর একটি বিমান প্রশিক্ষণ কেন্দ্রের একটি ছোট বিমানে করে তিনজন উড্ডয়ন করে। চার আসনের বিমানটির সামনের আসনে বসেছিলেন একজন প্রশিক্ষক ও একজন ছাত্র। পেছনের আসনে বসে ছিলেন সায়রা। ৩০ মাইল দূরে রামোনা বিমানবন্দরের কাছে ক্লিভল্যান্ড ফরেস্ট পার্কের এক দুর্গম এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি।

নিহত সায়রার বাবা বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন জাকির হোসেন। বাবার মতোই একজন বৈমানিক হতে চেয়েছিলেন সায়রা। ঢাকার উত্তরায় তাদের বাসা। স্কলাসটিকা স্কুল থেকে উচ্চমাধ্যমিক শেষ করে বাবার মতো বৈমানিক হতে যুক্তরাষ্ট্রে যান সায়রা। ক্যালিফোর্নিয়ার স্যানডিয়েগো শহরে মামার সঙ্গে থাকতেন তিনি। সেখানেই আমেরিকান ফ্লাইং একাডেমিতে ভর্তি হন।

 

প্রতিক্ষণ/এডি/নাজমুল

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G