স্পিন ফাঁদে ভারতীয়রা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৭ সময়ঃ ৪:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৪ অপরাহ্ণ

australiaবিশ্বসেরা ভারতীয় সাবেক ক্রিকেটারদের বড় বড় কথা এখন হাওয়াই মিলিয়ে যাওয়ার অবস্থায় দাঁড়িয়েছে। উল্টো অস্টেলিয়ান স্পিনারদের জাদুতে ১০৫ রানেই শেষ হলো ভারতের প্রথম ইনিংস। ১৫৫ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে অস্ট্রেলিয়া। স্পিন উইকেটে অজিদের ফাঁদে ফেলে নিজেরা জয়ের নোঙ্গরে পৌঁছবে ভেবেছিল ভারতীয়রা। কিন্তু বাস্তবে তাদের পাতা ফাঁদে এখন নিজেরাই পড়ে গেছে। তাও আবার যেনতেনভাবে নয়; একেবারে নাস্তানাবুদ অবস্থা!

পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই দলীয় ২৬ রানে সাজঘরে ফিরে যান মুরালি বিজয় (১০)। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিক শিবির। তিন নম্বরে নামা চেতশ্বর পুজারা ৬ রানে বিদায় নেন। চার নম্বরে ব্যাটিংয়ে নামেন বিরাট কোহলি। প্রায় আড়াই বছর ও ১০৪ ইনিংস পর শূন্য রানে বিদায় নেন তিনি।

এরপর ৬৪ রান করা রাহুল বিদায় নিলে আর কেউ দাঁড়াতে পারেনি। রাহানের ব্যাট থেকে আসে ১৩ রান। এরপর আর কেউ দুই অংক ছুতে পারেনি। অশ্বিনের ব্যাট থেকে আসে ১ রান। এছাড়া রিদ্ধিমান সাহা ০, রবীন্দ্র জাদেজা ২, জয়ন্ত যাদব ২, উমেশ যাদব ৪, ইশান্ত শর্মা ১ রান করেন। অজিদের হয়ে স্টিভ ও’কেফি নেন ৬ উইকেট। এছাড়া মিচেল স্টার্ক নেন দুই উইকেট।

এর আগে প্রথম দিন ব্যাট হাতে ভারতীয় বোলারদের সামনে দাঁড়িয়ে গেলেন হিমালয় পর্বতের মত দাঁড়িয়ে গেলেও দ্বিতীয় দিনের শুরুর পঞ্চম বলে আউট হয়ে যান স্টার্ক। রবিচন্দ্রন অশ্বিনকে স্লগ-সুইপ করতে গিয়ে ডিপ মিড-উইকেটে রবিন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন অজি এই ব্যাটসম্যান। আর এতেই ২৬০ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।

বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৮২ রান করার পর মনে হচ্ছিল রানের পাহাড় গড়বে অস্ট্রেলিয়া। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানরা কেউ বড় ইনিংস না করতে পারায় সে স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে যায় সফরকারীদের। স্বাগতিক ভারতের বোলিং আক্রমণে মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়েছেন। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেছেন রেনসো। দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান করেন স্টার্ক।ভারতের পক্ষে যাদব ৪ ও অশ্বিন নেন ৩ উইকেট।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G