গণমাধ্যম বনাম ট্রাম্প

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৭ সময়ঃ ১২:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০২ অপরাহ্ণ

trump vs media

বেশ কিছু গণমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নিষেধাজ্ঞা নিয়ে তুমুল সমালোচনা চলছে। এই সমালোচনার ঝড় শেষ হতে না হতেই এ বছর হোয়াইট হাউস প্রতিনিধিদের বার্ষিক নৈশভোজে যোগ দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

কিছু সংবাদ মাধ্যমের সঙ্গে আগে থেকেই ট্রাম্পের সম্পর্ক খারাপ ছিল। নতুন এই ঘোষণার মাধ্যমে তা আরো খারাপের দিকে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুক্রবার বিবিসি, সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসসহ বেশ কয়েকটি নামকরা সংবাদমাধ্যমের প্রতিনিধিদের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসারের সংবাদ সম্মেলনে ঢুকতে দেয়া হয়নি।

এর মধ্যে ট্রাম্প সাংবাদিকদের বার্ষিক নৈশভোজ বর্জনের ঘোষণা দিয়েছেন। প্রায় শত বছর ধরে সাংবাদিক অ্যাসোসিয়েশন এপ্রিল মাসে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে। সেখানে রাষ্ট্রের প্রধানরা যোগ দেন এবং হালকা মেজাজে কথাবার্তা বলে থাকেন।

এদিকে, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্রের প্রেস ব্রিফিং থেকে নামকরা গণমাধ্যমের সাংবাদিকদের বাদ দেয়ার ঘটনা ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। প্রেসিডেন্টের মুখপাত্র বলেছেন, হোয়াইট হাউস মিথ্যে খবর ছড়ানো চলতে দিতে পারে না। সেজন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অন্যদিকে, হোয়াইট হাউজের এই পদক্ষেপের প্রতিবাদে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকরা শুক্রবারের সংবাদ সম্মেলন বর্জন করেন।

নিউইয়র্ক টাইমস এবং সিএনএন ট্রাম্পের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করে মার্কিন সংবিধানে সংবাদপত্রের স্বাধীনতার কথা সরকারকে মনে করিয়ে দিয়েছে। হোয়াইট হাউস সংবাদদাতাদের সংগঠন ‘হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস এসোসিয়েশন’-এর প্রেসিডেন্ট জেফ মেসন এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

প্রতিখন/এডি/নাজমুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G