২৪ মার্চ আসছে ‘সুলতানা বিবিয়ানা’

প্রকাশঃ মার্চ ৬, ২০১৭ সময়ঃ ৯:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

গত বছর ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও একটি গানের শুটিং বাকি থাকার কারণে পিছিয়ে যায় হিমেল আশরাফ পরিচালিত ‘সুলতানা বিবিয়ানা’ ছবির মুক্তি।

অবশেষে, ছবির যাবতীয় সকল কাজ সম্পন্ন করে ৯ মার্চ সেন্সরে বোর্ডে জমা দেয়া হচ্ছে ছবিটি। পরিচালকের প্রত্যাশা সববিছু ঠিকঠাক থাকলে ২৪ মার্চ প্রেক্ষাগৃহে আসছে ‘সুলতানা বিবিয়ানা’ ।

ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত প্রয়াত ফারুক আহমেদের চিত্রনাট্যে তৈরি ‘সুলতানা বিবিয়ানা’ বাপ্পী-আঁচল জুটির দশম ছবি। এতে আরো অভিনয় করেছেন অমিত হাসান, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। একক নায়িকা হিসেবে মুক্তি প্রতীক্ষিত ‘সুলতানা বিবিয়ানা’ আঁচলের হাতে থাকা একমাত্র সিনেমা।

চলচ্চিত্রবোদ্ধারা মনে করছেন এই ছবিই হবে বড় পর্দায় অাঁচলের কামব্যাক সিনেমা। উল্লখ্যে, ২০১৫ সালে শুরু হয় ‘সুলতানা বিবিয়ানা’ ছবির শুটিং। ছবিটির বেশির ভাগ  দৃশ্যধারণ করা হয়েছে যশোর ও রাজবাড়ী জেলায়।

 

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G