ইউপি সদস্য পেটালেন মাদ্রাসা শিক্ষক ও তার স্ত্রীকে

প্রকাশঃ মার্চ ১০, ২০১৭ সময়ঃ ৭:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৩ অপরাহ্ণ

ভোলা প্রতিনিধি:

ভোলার মনপুরায় ইউপি সদস্য পেটালেন এক মাদ্রাসা শিক্ষক ও তার স্ত্রীকে।

গত দুইদিন আগে শনিবার এ মারধরের ঘটনা ঘটে। বিষয়টি সোমবার জানাজানি হলে শিক্ষক সমাজের মধ্যে ক্ষোভ বিরাজ করে।

জানা যায়, বাড়ির পুকুর থেকে কাটা গাছ তোলাকে কেন্দ্র করে মাদ্রাসার শিক্ষক হালিম ও তার স্ত্রীকে বেদড়ক মারধর করেছে হাজিরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইউসুফ।

আহত মাদ্রাসার শিক্ষক হালিম প্রতিক্ষণকে জানান, আমার বাড়ির গাছ কেটে পুকুরে ভিজিয়ে রাখি। পরে ইউপি সদস্য মোঃ ইউসুফ তার মিলের লোকজন নিয়ে জোর পূর্বক এসে গাছ তুলে নিতে চায়। তখন আমি বাধা দিলে আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে। থানায় অভিযোগ দিলে পুলিশ এসে গাছ জব্দ করে।

মনপুরা থানার অফিসার ইনচার্জ মো. শাহীন খান প্রতিক্ষণকে জানান, গাছ উঠানোকে কেন্দ্র করে মারধরের ঘটনায় মাদ্রাসার শিক্ষক অভিযোগ দেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য ইউসুফ মরধরের বিয়ষটি অস্বীকার করে প্রতিক্ষণকে বলেন, হালিম আমার জমি থেকে জোর করে গাছ কেটে নিয়ে যায়। আমি উদ্ধার করতে গেলে তার সাথে একটু কথার কাটাকাটি হয়।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G