স্মার্ট কার্ড বিতরণ শুরু ১৬ মার্চ

প্রকাশঃ মার্চ ১০, ২০১৭ সময়ঃ ৮:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৫ অপরাহ্ণ

নগরীতে আগামী ১৬ মার্চ থেকে শুরু হচ্ছে নির্বাচন কমিশনের স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি। প্রথম দফায় নগরীর তিনটি ওয়ার্ডের ভোটাররা পাচ্ছেন স্মার্ট কার্ড।

এর আগে ১৩ মার্চ সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য প্রতিনিধিদের হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে সিইসি এই কর্মসূচির উদ্বোধন করবেন।

নির্বাচন কমিশনের এনআইডি উইংযের পরিচালক (অপারেশন্স) মো.আব্দুল বাতেন বলেন, সিইসি মহোদয় প্রথমবারের মতো চট্টগ্রামে আসছেন। তিনি সাবেক ও বর্তমান মেয়রসহ গণ্যমান্য ব্যক্তিদের হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করবেন।

চট্টগ্রামের সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বাতেন জানান, কোতয়ালি ও ডবলমুরিং থানায় (নির্বাচন কমিশনের হিসেবে) নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় সাড়ে ৬ লাখ। প্রথম দফায় এসব থানার অধীন যে তিনটি ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ করা হবে সেগুলো আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এসে পৌঁছেছে।

বছরব্যাপী পাঁচ দফায় দুই থানায় স্মার্ট কার্ড বিতরণের কর্মসূচি শেষ করার পরিকল্পনার কথা জানিয়েছেন বাতেন।

সূত্রমতে, প্রথম দফায় ডবলমুরিং থানার অধীন ১৩ নম্বর পাহাড়তলী ও ১৪ নম্বর লালখান বাজার এবং কোতয়ালি থানার ১৫ নম্বর বাগমিনরাম ওয়ার্ডের ভোটারদের বিতরণ করা হবে স্মার্ট কার্ড।

প্রতিটি ওয়ার্ডের একটি স্কুলকে কার্ড বিতরণ কেন্দ্র হিসেবে তৈরি করা হচ্ছে। কার্ড বিতরণের আগের দিন মাইকিং করে ভোটারদের স্কুলের নাম ও সময় জানিয়ে দেওয়া হবে।

স্মার্ট কার্ড দেওয়ার আগে ভোটারদের প্রত্যেকের বর্তমান জাতীয় পরিচয়পত্র জমা নিয়ে সেটা অকার্যকর করা হবে।

সূত্র জানায়, স্মার্ট কার্ড পেতে হলে প্রত্যেককে ১০ আঙুলের ছাপ দিতে হবে। এছাড়া ডিভাইসের মাধ্যমে চোখের মণির ছবি নেওয়া হবে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G