ভুয়া বিবৃতিদাতা দুই উপদেষ্টাকে বহিষ্কার

প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ২:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৯ অপরাহ্ণ

index-1নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের স্বাক্ষরে ভুয়া বিবৃতি প্রচারে অভিযুক্ত ডা. মুজিবুর রহমান ও জাহিদ সরদার সাদিকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা।

মঙ্গলবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ফুড কোর্ট রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সরকারের যোগসাজশে ডা. মুজিবুর রহমান ও জাহিদ সরদার সাদি বিবৃতি জালিয়াতি করেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান সাদেক হোসেন খোকা।

তিনি বলেন, ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে আমার নিয়মিত কথা হচ্ছে এবং খালেদা জিয়া আমাকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন।

ঢাকায় দলীয় অফিস তালাবদ্ধ থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাভাবিক কাজকর্ম করা সম্ভব হচ্ছে না বলেই বিষয়টি সংবাদ মাধ্যমে জানাতে ঢাকা থেকে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G