বিমানবন্দরের সামনে গোলচত্বরে বোমা বিস্ফোরণ

প্রকাশঃ মার্চ ২৫, ২০১৭ সময়ঃ ১১:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫১ পূর্বাহ্ণ

ঢাকায় বোমা বিস্ফোরণে একজন নিহত হওয়ার ঘটনার দায় স্বীকার করেছে  জঙ্গি সংগঠন  (আইএস)।

শুক্রবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কের গোলচত্বরে পুলিশ চেকপোস্টের অদূরে এ ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইনটেলিজেন্স গ্রুপ আইএসের আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। আমাক নিউজ এজেন্সিতে দাবি করা হয়েছে, ‘বাংলাদেশের রাজধানী ঢাকায় আত্মঘাতী হামলা চালানো হয়েছে।’

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এর আগে সাংবাদিকদের বলেছিলেন, ‘নিহত ব্যক্তি হামলাকারী নন, তিনি বোমা বহনকারী। যেখানে বোমা বিস্ফোরিত হয়েছে তার ২০ ফুটের মধ্যেই ৮-১০ জন পুলিশ ছিল। পুলিশদেরকে দেখে তিনি সতর্ক হওয়ার চেষ্টা করেন তখনই বোমাটি বিস্ফোরিত হয়। তিনি চাইলে পুলিশের উপর আক্রমণ করতে পারতেন।’

প্রতিক্ষণ/এডি/তনু

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G