লাল-সবুজে বাংলাদেশকে গুগলের স্বাগতম

প্রকাশঃ মার্চ ২৬, ২০১৭ সময়ঃ ১১:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে একটি বিশেষ ডুডল প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন গুগল।

ডুডলটিতে সবুজ পটভূমির ওপরে হালকা সোনালী রঙা গুগল বানানের ইংরেজি (জি, ও, জি, এল, ই) অক্ষরগুলো।

তবে মাঝের ‘ও’ অক্ষরটি বড় করে দেখানো হয়েছে লাল রঙে ঘেরা বৃত্তে। তার ভেতরে এক দুরন্ত কিশোরী জাতীয় পতাকা হাতে ছুটে চলছে।

আজ ২৬ মার্চ রোববার গুগলের হোমপেজে (www.google.com) প্রবেশ করলেই বাংলাদেশের পতাকাশোভিত লাল-সবুজ ও হালকা সোনালী রঙা বিশেষ ডুডলটি দেখা যায়।

বিশেষ এই ডুডলের ওপর ক্লিক করলেই সার্চ জায়ান্ট গুগল মুহূর্তে নিয়ে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস সম্পর্কিত বিভিন্ন সংবাদ ও প্রবন্ধের লিংকে।

২০১৩ সালে প্রথমবারের মতো গুগল বাংলাদেশের ৪৩তম স্বাধীনতা দিবসের স্মারক হিসেবে বিশেষ ডুডল প্রকাশ করেছিল।

প্রতিক্ষণ/এডি/শন

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G