নওগাঁয় মাদক ব্যবসায়ী আটক

প্রকাশঃ মে ৪, ২০১৭ সময়ঃ ৪:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৮ অপরাহ্ণ

নয়ন বাবু, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে মাদক ব্যবসায়ী এনামুল হক ওরফে সেন্টু মেম্বারকে ৯০ গ্রাম হিরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ।

গত বুধবার রাত উপজেলার খঞ্জনপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক সেন্টু মেম্বার পত্নীতলা উপজেলার ঘোলাদিঘী গ্রামের মৃত ইয়াছিন আলীর পুত্র।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার পারভেজ ও এসআই নাদিম আলী খঞ্জনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে সেন্টু মেম্বারকে গ্রেফতার করে। রাতেই তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়। আজ বৃহস্পতিবার সকালে নওগাঁ কোর্টে তাকে প্রেরণ করা হয়। সেন্টু মেম্বারের বিরুদ্ধে পত্নীতলা থানায় ৫টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ও একটি ডাকাতি মামলা তদন্তাধীন রয়েছে।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G