ট্রাম্পের প্রথম সফর সৌদি আরব

প্রকাশঃ মে ৫, ২০১৭ সময়ঃ ৫:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৩ অপরাহ্ণ

প্রথম বিদেশ সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের পর ইসরায়েল ও ভ্যাটিকান সিটিতেও সফর করবেন তিনি।

ওয়াশিংটন পোস্ট হোয়াইট হাউসের এক উচ্চপদস্থ কর্মকর্তার কথা উল্লেখ করে জানায়, চলতি মাসের শেষে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) বৈঠক অনুষ্ঠিত হবে। এর একদিন পর বিশ্বের শীর্ষ শক্তিশালী দেশগুলোর অর্থনৈতিক জোট জি-সেভেনের সম্মেলন। এ দুটি সম্মেলনে যোগ দেওয়ার আগেই সৌদি আরব, ইসরায়েল ও ভ্যাটিকান সিটি সফরে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প ইতোমধ্যে পরিস্কার করে জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যের শান্তি এবং ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টি তার পররাষ্ট্রনীতির আলোচ্য বিষয় থাকবে।

রয়টার্স এর মতে, ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামার সময়ে সৌদি আরব ও ইসরায়েল- দুই মিত্রের সঙ্গেই যুক্তরাষ্ট্রের টানাপড়েন তৈরি হয়েছিল। এ দুই নেতাদের অভিযোগ, ওবামা পুরোনো মিত্রদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেয়ে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে চুক্তি করতেই বেশি মনোযোগী ছিল। তবে ট্রাম্পের এবারের সফরের মূল উদ্দেশ্য সম্পর্কে ওয়াশিংটন পোস্টে হোয়াইট হাউসের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, ইরান ও ইসলামিক স্টেটকে (আইএস) প্রতিহত করার বিষয়টিই এ সফরের মূল লক্ষ্য।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G